আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
কিশোরগঞ্জে আমিনুল ইসলাম (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুলের বাড়ি নেত্রকোনার মদন এলাকায়। স্ত্রী ও চার বছরের মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জেনেছি। ঈদের ছুটিতে বাড়ি যান তিনি। স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি রেখে আসেন এবং শনিবার কাজে যোগ দেন। সোমবারও তিনি অফিস করেছেন।
পুলিশ সুপার জানান, পারিবারিক কোনো সমস্যা ছিল কি না তা জানি না। এমন কথা আমিনুলও বলেননি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। খবর পেয়ে আজ মঙ্গলবার বাড়ি থেকে আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম ও স্ত্রী এসেছেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমিনুলের ছোট ভাই শাফায়েত ভাইয়ের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.