আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়িঘর ভাঙচুর, আগুন
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় একাধিক বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
এই ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য বিবদমান শামীম গাজী ও ফারুক কবিরাজ পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নিহত সাইজ উদ্দিনের পক্ষ থেকে এখনো কোনো মামলা দেওয়া হয়নি। তবে বিকেলের মধ্যে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আটক করার চেষ্টা চলছে।’
লক্ষ্মীপুরে বাড়িঘর ভাঙচুর। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। তাতে স্পেন ফেরত বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.