আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
জেলখানার পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১ টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা৷ এরপর তারা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরাদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে ময়না তদন্ত্রের জন্য প্রেরণ করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক ওয়াসিম খাঁন বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। কিশোরের পড়নে ছিলো শুধুমাত্র একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। আমরা লাশ ময়নাতদন্ত্রের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারন নিশ্চিত হওয়া যাবে। কিশোরের এখন পর্যন্ত (এ রির্পোট লেখা পর্যন্ত) কোন পরিচয় পাওয়া যায়নি। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারনা ছেলেটি মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে। আশেপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.