আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মহেশপুরে কৃষকের ৩ হাজার ড্রাগণ ও ৭শ’ পেয়ারা গাছ কেটে দিলো দুর্বত্তরা
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭শ’ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বামনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ তিন বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগেই নিজ বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন। আগামীতে আরও ফল বিক্রির আশা ছিল তার। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।
এদিকে, একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির ৭শ’ পেয়ারা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক রকি ও রিংকু মিয়ার দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়রা।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ রকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.