আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
দুই থানার নাম পরিবর্তন, বাদ গেলো ‘বঙ্গবন্ধু’
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’, আর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পশ্চিম থানা’ রাখা হয়েছে ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ‘যমুনা সেতু পশ্চিম থানা’ (বর্তমান নাম) সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে। আর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (বর্তমান নাম) টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.