আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার চার
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন মসজিদঘাট এলাকায় মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ওই এলাকার ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারজন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭শ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলান চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো.মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।
বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, তারা দীর্ঘদিন ধরে চরণদ্বীপ ইউনিয়নে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.