আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার কলাকোপা গ্রামের মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩৯ শতাংশ জমি নিয়ে বিএনপি সমর্থক সিরাজুল, আনিসুল ও নূরন্নবী গ্রুপের সাথে আওয়ামী লীগ সমর্থক ইউনুস, খালেক এবং মহিউদ্দিন গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই জমির একটি পুকুরে সিরাজুল-আনিস গ্রুপের লোকজন সেচ মেশিন বসালে তাতে বাধা দেয় বিরোধীরা। এ সময় কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.