আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে সড়কের পাশে কার্টনে মিলল নবজাতকের মরদেহ
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান নামক স্থানে মহাসড়কের পাশে পরে থাকা ওষুধের কার্টনের মধ্যে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাশাউজান নামক স্থানে একটি ওষুধের কার্টন লক্ষ্য করে পথচারীরা। পরে উৎসুক জনতা কার্টন খুললে নবজাতকের লাশ দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, ভীড় জমে গেলে আমি ট্রিপল-নাইনে ফোন করে পুলিশকে সব জানাই। পরবর্তীতে নবজাতকের লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যাওয়া হয়।
নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.