আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বিনিয়োগ সম্মেলন কাল, হবে গুরুত্বপূর্ণ চুক্তি
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৫
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫। সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ।রোববার (৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন।
আশিক মাহমুদ বিন হারুন জানান, সোমবার (৭ এপ্রিল) থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে পাঁচ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেবেন। আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি আরও জানান, সম্মেলনে নাসার সাথে চুক্তি হবে, আইএলওর সাথে শ্রম বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করা হবে। নন মিলিটারি ইস্যু নিয়ে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হবে। এ সম্মেলনে ৫ জন বিনিয়োগকারীকে সম্মানিত করা হবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.