আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
রাজবাড়ী শহরের সজনকান্দায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
শনিবার বিকেলে রাজবাড়ী আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদেরভিত্তিতে কবরস্থান এলাকায় অভিযান চালায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪ টায় রাজবাড়ী সদর উপজেলার সজনকান্দা (সুজনপাড়া) এলাকায় তল্লাশিকালীন সময়ে ১টি রিভলভার ও ৪ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। তার নিকট একটি তালাবাদ্ধ ঘর
থেকে ২টি রামদা, ৩টি ধারালো ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। রাজবাড়ী আর্মি ক্যাম্প বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.