আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
সিলেটে কয়েকটি স্থানে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোয় মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেনের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আমির হোসেনের ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এ গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী ৩ মাসের জন্য প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হলো।
বিএনপি নেতা মো. আমির হোসেন কালবেলোকে বলেন, বহিষ্কার নয়, তিন মাসের জন্য আমাকে দলীয় পদ-পদবি থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, মূলত বিলবোর্ড স্থাপন কাজে নিয়োজিত কর্মীরা বৈদ্যুতিক তার থেকে কিছুটা দূরত্ব রেখে বিলবোর্ড স্থাপনের সুবিধার্থে গাছের দুই-তিনটে ডালপালা কেটে ফেলেছে। গাছটি অরক্ষিত রয়েছে। আসলে ছোট্ট বিষয়কে ঢালাওভাবে সাজিয়ে রঙ মাখানো হয়েছে।
তিনি বলেন, আমি যে এভাবে বলির পাঁঠা হবো, তা আমার চিন্তাভাবনারও বাইরে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.