আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
বিএনপি কর্মী পরিচয়ে চাপাতি উঁচিয়ে চাঁদাবাজি
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল গেটের সামনে বিএনপি কর্মী পরিচয়ে চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি কর্মী পরিচয় দিয়ে বেড়ানো এক সন্ত্রাসী। তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই পথচারী তার কাছে এতো টাকা নেই বলে জানান এবং কৌশলে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মুঠোফোনে জানান।
খালেদ সাইফুল্লাহ এসে বিএনপির পরিচয়ে চাঁদাদাবি করা সেই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.