আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট দুই ভাইসহ আটক ৩
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বড় ভাইকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার অভিযোগে ছোট দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।
নিহত ব্যক্তির নাম মোশারফ সরদার (৪৮)। তিনি বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের বড় ছেলে। আটকৃতরা হলেন, মোশারফ সরদারের ছোট ভাই সোহরাব সরদার (৩৮), আশরাফ সরদার (৩২) ও শাহিনা বেগম।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মোশারফ ও হোসেন আলী দুই ভাই খালে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অপর দুই ভাই আশরাফ ও সোহরাব এসে তাতে বাঁধা দেয়। বাকবিতন্ডার একপর্যায়ে আশারাফ ছুরি দিয়ে মোশারফকে আঘাত করে। এ সময় বাঁধা দিতে গেলে আরেক ভাই হোসেন আলী সরদারও আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মোশারফের মৃত্যু হয়। পরে দুই ভাইকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.