আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজারে আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.