সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ পূর্নমিলনী
প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় নাসিক ৭নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভায় দলটির প্রাক্তন নেতৃবৃন্দ একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন। এসময় নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তাওলাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন - নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আলীনূর হোসাইন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, ইমরান আহমেদ তুষার, মিলন, জিসান, স্বেচ্ছাসেবক দল নেতা মো: উজ্জ্বল দেওয়ান, লিখন মন্ডল, ফজলে রাব্বি, মো: আরিফসহ স্বেচ্ছাসেবক দলের প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com