আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ চারজন নিহত
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সাহেব কাচারি চন্দ্রপারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), গৌরীপুর উপজেলার ভাঙনামারি চরের মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।
স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার চন্দ্রপাড়া মোড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহন হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.