অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ মার্চ) বাড্ডার বেরাইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়া। এছাড়াও ভুল ব্যাখার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা। এ সময় দলটি ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কারও পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com