ট্রাইব্যুনালের প্রসিকিউটর: কয়েক ঘণ্টার মধ্যেই সিলভিয়ার নিয়োগ বাতিল
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৫
সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিতর্কের মুখে এই নিয়োগ বাতিল করলো সরকার।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এরপর তার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। শুক্রবার তার নিয়োগ বাতিলের কথা জানায় সরকার।
বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা আফরোজ পারভীন সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করেন এবং তার নিয়োগ বাতিলের দাবি তোলেন।
কেউ কেউ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিভিন্ন কর্মসূচিতে আফরোজ পারভীন সিলভিয়ার অংশ নেয়ার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com