আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না : সাবেক মেয়র আতিক
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের প্রশ্ন, আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? জবাবে তার এক আইনজীবী বলেন, স্যার ৬০টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার ৫৬ টা মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না।
সোমবার ( ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন।
এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।
এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.