আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৫
আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে বাংলাদেশের নতুন করে আর কখনো এক আগরও হতে দেয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলেও জানান নাহিদ ইসলাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.