আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গুলশান পুলিশ প্লাজার সামনে ধস্তাধস্তি, গুলিতে নিহত ১
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৫
রাজধানী ঢাকার গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুমন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মহাখালী টিভি গেট এলাকার বাসিন্দা তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, যতটুক প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.