আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫
শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১৯ মার্চ) সকালে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মূলত নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ থেকে রূপসী পর্যন্ত এ অভিযান চলে।
এ বিষয়ে পরিদর্শক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়, ‘অভিযানের সময় ১০-১৫টি নৌযান পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি নৌযানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ নৌ পুলিশের একটি বিশেষ টিম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.