আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
অন্তর্বর্তী সরকারের দুই ‘ছাত্র উপদেষ্টা’ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়। প্রয়োজনে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি আসে।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করতে হবে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তুলেন রাশেদ খান।
গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।
গণঅধিকার পরিষদের এই নেতা দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, তারা আওয়ামী লীগের এজেন্ডাধারী, আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের কাছ থেকে নানা সুবিধা নিয়ে… ইতোমধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি, আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘণিষ্ঠভাবে কাজ করছেন। সেই উপদেষ্টা কারা, আপনারা জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামগুলো উঠে আসছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.