আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পাবনায় নছিমনের ধাক্কায় বাবা-ছেলে নিহত
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
পাবনার সাঁথিয়া উপজেলায় নছিমনের ধাক্কায় সিএনজিতে থাকা দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেল তিনটার দিকে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুড়ী শ্রীপুর এলাকার আজিজুল হক (৪০) এবং তার ছেলে আবু হুরাইরা (৩)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাঁথিয়া থেকে যাত্রীবাহী সিএনজি মাথপুর এলাকার দিকে যাচ্ছিলো। পথমধ্যে নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় পৌছালে একটি ইঞ্জিলচালিত নছিমন সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ও তার ছেলে আবু হুরাইরাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.