আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
পুলিশ কখনো মানুষের শত্রু নয় : আইজিপি
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৫
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ কখনো মানুষের শত্রু নয়। ৫ আগস্টের পর আমাদের কী অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু সদস্য যারা মোস্টলি সিনিয়র অফিসার তাদের অতিউৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। সারা বিশ্ব এখন বলে যে, বাংলাদেশ পুলিশ তারা এত নির্মম কীভাবে হলো?
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহারুল আলম বলেন, যখন কোনো পুলিশ সদস্য কিছু করে, তখন অবশ্যই এর দায়ভার আমার ওপর এসে পড়ে। আমার আত্মীয়স্বজনরা বলেন, তোমরা এগুলো (ছাত্র-জনতার আন্দোলন) কি করেছো? আসলে আমাদের যা করার কথা ছিল আমরা কিছুই করিনি বরং আমরা মানুষের বিরুদ্ধে গিয়েছি। এটা কিছুসংখ্যক পুলিশ সদস্যের উচ্চাভিলাষ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য হয়েছে। এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে।
তিনি আরও বলেন, মানুষ আগে আমাদেরকে যেভাবে দেখেছে হঠাৎ করে তারা আমাদেরকে বন্ধু মনে করবে না। এজন্য আপনারা প্রতিদিন মূল্য দিচ্ছেন। এখনো পুলিশ কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। আসামি ছিনিয়ে নিচ্ছে, ট্রাফিক পুলিশকে মানছে না, চড়াও হচ্ছে। আইন না মানার একটা প্রবণতা চলে আসছে কেন? কারণ তারা মনে করছে যে, তারা পুলিশেরই কাজ করছে। তাই পুলিশ লাগবে না। কিন্তু একটি সভ্য দেশ পুলিশ ছাড়া কীভাবে চলে? পৃথিবীর কোথায় আছে পুলিশ ছাড়া চলে? পৃথিবীর কোথাও তো নেই। এই দেশের মানুষকে বুঝতে হবে, যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝেন। দেশের অপরাধ যদি দমন করা না হয়, শৃঙ্খলা যদি না হয়, কোনো নাগরিক থাকতে পারবে? এই ১৮ কোটি লোকের একজনও কি ঘুমাতে পারবে? আপনারা তো খেয়াল করেছেন, যখনই অপরাধ ঘটে তখন কি রকম শুরু হয়। তখন রাত জেগে নিজেদের পাহারা দিতে হয়। এই দায়িত্বটা তো আমাদের। এখন আমাকে যদি এই দেশের কিছু লোক ভুল বুঝে এবং দায়িত্ব প্রদান করতে না দেয় তাহলে পুরো সোসাইটি সমস্যায় পড়বে।
শিল্প পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.