আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জন করলেন কুড়িগ্রামের সাংবাদিকরা
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৫
কুড়িগ্রাম সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তবে এই সফর সম্পর্কে জেলার সাংবাদিকদের জানায়নি জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করলেও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা। এ ঘটনার প্রতিবাদের ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা।
স্থানীয় সাংবাদিক নেতারা জানান, জেলা প্রশাসন ত্রাণ উপদেষ্টার কুড়িগ্রামে আসার খবর জানায়নি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে আজ বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। পরে নির্ধারিত সময়ে উপস্থিত হলেও জেলা প্রশাসক উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেনি।
সাংবাদিক নেতারা আরও বলেন, এমন ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা। এর দায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা কোনোভাবে এড়াতে পারেন না।
কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক ও এখন টিভির জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু বলেন, উপদেষ্টা নিশ্চয়ই আকস্মিক কিংবা গোপন সফরে আসছেন না। আগেই তার সফরসূচি তৈরি করা হয়েছিল। শুধু উপদেষ্টার সফর নয়, সরকারি কোনও উন্নয়ন কর্মসূচিতে জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংবাদিকদের কিছু জানানো হয় না। প্রশাসনের এ ধরনের ভূমিকা পরস্পর সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে বড় অন্তরায়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সফর নিয়ে জেলার সাংবাদিক বা প্রেসক্লাবকে জানানো হয়নি। জেলা প্রশাসন সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে ফোন দিলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.