আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৫
ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস শ্রমিকের নাম হামিদুল ইসলাম (৩০)। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামিদুলের বাইসাইকেলের পাশে একটি ময়লার ভ্যান ছিল। কাভার্ডভ্যান ও বাইসাইকেল একইমুখী চলছিল। ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। কাভার্ডভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো-ট ১৮-৯৪৩৬।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টসে কর্মরত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.