আজ
|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রথম ধাপে চিকিৎসা নিতে চীনের উদ্দেশে ১৪ বাংলাদেশি রোগী
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫
চীনের সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদশের। প্রথম ধাপে ১৪ বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসা নিতে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) চীনের উদ্দেশে বাংলাদেশিদের এই যাত্রার সূচনা হয়।
বিমান ভাড়া কমানো ও যাত্রা সহজে কাজ করবে চীন, এই প্রত্যশা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। চীন ও বাংলাদেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক উদ্যোগের অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ঘোষণা দিয়েছিলেন, চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের গ্রহণ করার জন্য নির্ধারণ করা হয়েছে।
প্রথম দলে রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য, চিকিৎসক, ট্যুর অপারেটর এবং সাংবাদিকসহ মোট ৩১ জন রয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.