আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
বন্দরে সৎ মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে বাবা আটক
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
বন্দরে সৎ মেয়েকে নগ্ন ভিডিও ধারন করে ধর্ষন চেষ্টার অভিযোগে শামীম নামের একজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৮ মার্চ) রাতে বন্দরে এনসিসির ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ তোলা হয়, গত ৩ মার্চ রাতে ১৪ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী লিজাকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারন করে সৎ বাবা শামীম। ওই ভিডিও দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষনের চেষ্টা চালায় অভিযুক্ত বাবা। ঘটনার বিষয় শিক্ষার্থী লিজা তার মাকে জানায়। পরে মা প্রতিবেশিদের জানালে শনিবার রাতে শামীমকে হাতে নাতে ধরে পুলিশের সোপর্দ করেন এলাবাসী।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানায়, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভিক্টিমের মা বাদী হয়ে নারী শিশু ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.