আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন, ১৫টি দোকান ও বসতঘর পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৫
রূপগঞ্জে টিনশেডের একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভুলতা এলাকায় নূরম্যানসন মার্কেটের পেছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আলম।
মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে ১৫টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.