আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
৩জন অসহায় ও দুস্থ নারীকে সহায়তা করলেন জেলা প্রশাসক
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
সহায়তার হাত বাড়িয়ে তিনজন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (৫ মার্চ) জেলা প্রশাসন কার্যলয়ে ওই সহায়তা হাত বাড়ান তিনি।
প্রথমজন নাছিমা, যিনি মিজিমিজি, সিদ্ধিরগঞ্জের আটি আব্দুর করিমের বাড়ির বাসিন্দা। স্বামীহারা এই সাহসী নারী দুই সন্তানের জননী, যিনি জীবিকার তাগিদে অটো চালিয়ে সংগ্রাম করে চলেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দ্বিতীয়জন মোসা. নাজমা বেগম, যিনি কুতুবপুর, ফতুল্লার বাসিন্দা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়, যা তাঁর সুস্থতার পথে কিছুটা হলেও সহায়ক হবে।
তৃতীয়জন সানজিদা ইসলাম, যিনি বন্দর থানার চরঘারমোরা এলাকার বাসিন্দা। এক সন্তানের জননী সানজিদার জীবন সংগ্রাম আরও কঠিন, কারণ তাঁর স্বামী তাঁকে পরিত্যাগ করেছেন। সন্তানকে নিয়ে একা লড়াই করা এই মায়ের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসন তাঁকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করে, যাতে তিনি কিছুটা স্বস্তি পান এবং জীবনের কঠিন পথ চলায় শক্তি অর্জন করতে পারেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.