আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
নদী দূষণ ও দখলদারদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
নদী দূষণ এবং দখলদারদের আইনের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। বুধবার (৫ মার্চ) বিকেলে সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ সংশোধনের বিষয়ে বৈঠকে বসে।
বৈঠক শেষে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, আইনটি সংশোধন হলে ৫৪ হাজার নদী দূষণ ও দখলকারীকে নির্বাচনে অযোগ্য করা করা যাবে। এতে নদী দূষণ অনেকটা কমে যাবে।
এদিকে আপিল বিভাগের মতামতের মাধ্যমে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এটি সংশোধনের জন্য সরকারের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.