ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারে ২৮ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে নতুন এই দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। যা সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।
সবশেষ গত ২ ফেব্রুয়ারি ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ওই সময় অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com