আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানের লক্ষ্য ছিল মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা।
অভিযান চলাকালে মোট ৩৭টি মামলা দেওয়া হয়। যার বেশিরভাগই বেপরোয়া মোটরসাইকেল চালানো, উচ্চ গতিসীমা লঙ্ঘন এবং ট্রাফিক নিয়ম ভঙ্গ। জরিমানা হিসেবে মোট ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া ৩২টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মহাসড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.