আজ
|| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
জাতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাবি উপাচার্যের
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৫
ঐতিহাসিক বিষয়ে রাজনৈতিক পরিচয় দেখতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ইতিহাস যারা নির্মাণ করেন তারা সকল কিছুর ঊর্ধ্বে।
রোববার (২ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
এখনও দেশ ও জাতিকে অস্থিতিশীল করার সবরকম প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন উপাচার্য। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, আমাদের ঐক্য ধরে রাখা একান্ত জরুরি।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। পতাকাটি ছিলো সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। পরবর্তীতে বাংলাদেশের পতাকা থেকে লাল বৃত্তের ভেতর মানচিত্রের অংশ বাদ দেয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.