আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
‘শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার’
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে। তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার কাছে। এ সময় সকলে ধৈর্য্য ধরার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি। প্রকৃত সংখ্যা বের করার জন্য হেফাজত ইসলামের গবেষণা করা উচিত। এ সময় ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.