আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার, মুক্তিপন না দেয়ায় হত্যার অভিযোগ!
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
ফতুল্লায় নিখোঁজের একদিন পর ইটভাটার ঝোপ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়াস্থ সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার খাকশ্রী এলাকার মো. মানিক মিয়ার ছেলে ফেরদৌস আলী (২৯) নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত শিশুর নাম মো. বাইজিদ আকন (৯)। সে ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ীর ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে।
এর আগে রাত সাতটার দিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় করিমগঞ্জ থেকে অভিযুক্ত ফেরদৌসকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিমতে লাশটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক একই ভাড়া বাড়ীতে পাশাপাশি বসবাস করতো। সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনস্থ বাসা থেকে বের হয়। পরে রাত বারোটার দিকে নিহত শিশুর বাবাকে ঘাতক ফেরদৌস ফোন করে জানায় যে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে অন্যথায় হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মঙ্গলবার সকালে নিহতের বাবা বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করে। নিখোঁজ জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাতটার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘাতক ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমোতাবেক দাপাইদ্রাকপুরস্থ ইটভাটার ঝোপ থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.