আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই: জামায়াতে আমির
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
ক্ষমতায় গেলে, পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথেই যেনো তরুণদের কাজের ব্যবস্থা হয়; এমন বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন, দলটির আমীর ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেউ বেকার হয়ে থাকবে না। এমন একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা প্রতিবেশী দেশকে অহেতুক উষ্টা দিতে চাই না। তবে প্রতিবেশীও আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা দেশের মানুষের জন্য অপমানজনক।
এছাড়া ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান জামায়াতের আমির।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.