আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
হবিগঞ্জে বন্দুক ও গুলি উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পাইকপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, উদ্ধারকৃত বন্দুক ও গুলি অবৈধ। কে বা কারা কোন উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.