আজ
|| || ||
ডেভিল হান্ট অভিযানে আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শ্রমিক লীগের সভাপতি মো. সুমন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
আজ রোববার দুপুরে (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় সুমন এজাহার নামীয় আসামি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.