আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বিএনপি-আ. লীগের সংঘর্ষে নারী নিহত
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, আহত ওই নারীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর নাম ফেরদৌসী আরা (৪৫) বলেও জানানো হয়।
জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছুরিকাঘাতে ফেরদৌসী নামের এক নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের উপর হামলা করেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে একজনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.