উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন এবং নিউমার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুরু হয় শুনানি।
সকাল ১০টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশিকে কলাবাগান থানার মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com