আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
কুমিল্লায় ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে ও সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত ৪ টি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কেউ প্রাণ হারায়নি। যারা আহত হয়েছেন তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.