প্রত্যয়নপত্র তুলতে গেলে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করে শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, ছাত্রলীগ নেত্রী বৈশাখী মার্কেটিং বিভাগে অনার্সের প্রত্যয়নপত্র আনতে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। প্রিন্সিপাল প্রথমে ছেড়ে দিতে বললেও সাধারণ শিক্ষার্থীরা পরে তা হতে দেয়নি। পরে তাকে লালবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগ নেত্রী বৈশাখী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসন থেকে এই নেত্রীকে সেফ এক্সিট দেয়ার অভিযোগও তুলেছে তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com