আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
‘হজ এজেন্সির প্রতারণা প্রমাণ হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে’
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
কোনো হজ এজেন্সি যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দোষী হলে ওই এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিল করা হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায় তাহলে ব্যাক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে। সেটাও ৩ দিনের বেশি রাখা যাবে না।
বিমানের ভাড়া সম্পর্কে উপদেষ্টা বলেন, এক লাখ ৪৭ হাজার টাকার চেয়ে বেশি বিমান ভাড়া নেয়ার সুযোগ নেই। এছাড়া এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে সংখ্যা দুই হাজার করা হবে। সব এজেন্সি মিলে একটা লিড এজেন্সি তৈরি করার কথাও বলেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.