আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
ডেভিল বলতে ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করে ৬ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেনো হাসিনার পাতা ফাঁদে পা না দেই।
তিনি আরও বলেন, বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। সাবধানে পা ফেলতে হবে। অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হবে। এসময়, যুক্তরাষ্ট্রের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.