আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, ব্যাটিংয়ে চিটাগং
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে আরেক ফাইনালিস্ট চিটাগং কিংসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা।
অন্যদিকে, চিটাগাংয়ের একাদশে রহস্যময় স্পিনার আলিস-আল ইসলামের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হলো, তার পরিবর্তে একাদশে নাঈম ইসলামকে নিয়েছে চিটাগাং। এ ছাড়া তাদের একাদশে আর কোনো পরিবর্তন নেই।
চিটাগাং কিংস একাদশ:
খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.