আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে দিল্লির পদক্ষেপে নজর ঢাকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশটিতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে সেটি আমরা জানতাম। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে চেষ্টা করবে সরকার।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্রও দেয়া হয়।
এপ্রিলের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবে জানিয়ে তিনি বলেন, আলাদা দেশ হিসেবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভাল করে সর্বোচ্চ সুবিধা নিতে চায় ঢাকা। এ সময় ভারতীয় কোম্পানি আদানির সাথে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.