আজ
|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস লাগবে: অর্থ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫
যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে— এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। বলেন, বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। মূল্যস্ফীতি কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেয়া হবে না, সরবরাহ নিশ্চিত করা হবে।
এ সময় তিনি বলেন, অর্থের সংকুলান করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নেই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা বলেন অর্থ উপদেষ্টা ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.