আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
মামুন মাহমুদ কে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো: রুহুল আমিন, মো: জহিরুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন ও মাসুদ রানা।
সোমবার (৩রা ফেব্রুয়ারী) রাতে
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তারা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের রাজনীতি আরো বেগবান হবে সেই আশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক পদে দায়িত্ব অর্পণ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে অধ্যাপক মামুন ভাইকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত করে এ আসন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিবো ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.